সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় হাসানুজ্জামান হাসান (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি শহরের পলাশপোল এলাকার বেলায়েত সরদারের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের নতুন জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আল মামুন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসান শুক্রবার রাত দেড়টার দিকে শহরের নতুন জজ কোর্টের সামনের একটি আম গাছ তলায় আম কুড়ানোর সময় দ্রুত বেগে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আল মামুন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হাসেম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কেউ কোন মামলা দায়ের করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এআই





