মানিকগঞ্জে পিকআপের চাপায় পরিমল সাহা (৫০) নামে এক পথচারীর ঘটনাস্থলেই নিহত হয়েছে।
আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গড়পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা পরিমল সাহা ঢাকা সিটি করপোরেশনে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, সকালে অফিসে যাওয়ার জন্য মানিকগঞ্জমুখী অটোর অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পরিমল সাহা। এ সময় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ব্যাকে (পেছনে) যাওয়ার সময় তাকে চাপা দেয়।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”
এমবি





