সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১ জন সমর্থকসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়ারেন্টভুক্ত ৩৮ জন আসামিসহ কার্যবিধির ১৫১ ধারায় বিএনপির এক সমর্থককে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
এসএইচ





