ভুটানের রাষ্ট্রদূত এইচ ই মিস পিমা চিডেন বলেছেন, ‘বঙ্গবন্ধু সেতুর জন্য ভুটান পাথর সরবরাহ করেছিল। পদ্মা সেতুর জন্যও আমরা পাথর সরবরাহ করব।’
মাদারীপুর সার্কিট হাউজে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভুটানের রাষ্ট্রদূত এ কথা বলেন। সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ভুটিরবাড়ি এলাকার বাসিন্দা ভুটান দূতাবাসের এক কর্মচারীর আমন্ত্রণে মাদারীপুরে আসেন তিনি।
এইচ ই মিস পিমা চিডেন বলেন, ‘পদ্মাসেতু একটি বড় প্রকল্প। পদ্মা সেতু বাংলাদেশর উভয় অংশকে সংযুক্ত করবে। মাদারীপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। কারণ পদ্মা সেতুর কাজের প্রায় কেন্দ্রস্থল মাদারীপুর।’
তিনি আরও বলেন, ‘৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভুটান। বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক খুবই আন্তরিক।’
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, মাদারীপুর জেলা প্রশাসন, বাংলাদেশে অবস্থিত ভুটান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।
জেআই





