রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ নারী দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার রাতে মিরপুরের ১২ নম্বর সেকশনের ৮ নাম্বার রোডের ২৬ নাম্বার বাসার নিচ তলার একটি ফ্লাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেলের বার্ণ উইনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন- আমেনা বেগম (৪৭), তার মেয়ে হৃদিতা (১৬), আমেনা বেগমের ভাগ্নি রাইনা আক্তার (২০), ছেলের বউ স্বপ্না আক্তার (২০) ও তার ছোট ভাইয়ের বউ শামিমা আক্তার (৩০)। এদের মধ্যে আমেনা বেগম ও তার মেয়ে হৃদিতার অবস্থা গুরতর বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
আহত শামিমার ছেলে সাইফ জানান, পাঁচ তলা ওই বসার নিচ তলায় ভাড়া থাকেন তারা। রাত ৯ টার দিকে হঠাৎ করে তাদের ঘরের পাশে রাখা একটি মোরটসাইকেলে আগুন ধরে যায়। সেই আগুনই তাদের ঘরে ছড়িয়ে পড়লে তার মাসহ অন্যরা দগ্ধ হয়।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, আমরা ঘটনাটি শুনেছি। রাতে এই প্রতিবেদন তৈরির সময় সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেবি





