কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ হস্তুল্লাহ (৬০) নামে এক গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়। এরআগে শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ীয়া ইউপি কামিরহাট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলীম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ীয়া ইউপি কামিরহাট গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ হস্তুল্লাহকে আটক করা হয়। এ ব্যপারে মিরপুর থানা

১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭ এর (ক) ধারায় মামলা হয়েছে।

সবুজ/ এআই