গাছ থেকে ডাব পাড়ার সময় পড়ে গিয়ে সোহাগ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মেরিন ইঞ্জিনিয়ারিং এর (টেকনোলোজিক্যাল) পঞ্চম সেমিস্টারের ছাত্র।
সোহাগ মেহেরপুরের মুজিবনগরের ভবানীপুর গ্রামের সামসুজ্জোহার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খুলনা বিএলসি ভবনের সামনে খালিশপুর সোরয়ারের বিল্ডিংয়ের একটি মেসে থাকতেন সোহাগ।
শুক্রবার ভোরে সোহাগ ঘুম থেকে উঠে ওই বিল্ডিংয়ের চার তলার খোলা বারান্দায় যান এবং বিল্ডিংয়ের বারান্দা ঘেষে থাকা একটি ডাবগাছ থেকে ডাব পাড়তে গেলে তিনি মাটিতে পড়ে যান।
স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এআর





