জনগণের শত্রু হিসেবে কাজ করলে কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ-বিষযক উপদেষ্টা ড. মশিউর রহমান।
সোমবার রাতে রাজধানীর বীর উত্তম সি আর দত্ত রোডের একটি হোটেলে খুলনা বিভাগীয় সমিতি আয়োজিত   কৃতী সন্তান, মন্ত্রী,প্রতিমন্ত্রী ও এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,জনগণের বিরুদ্ধে  অবস্থান না করে, জনগণের বন্ধু হিসেব কাজ করুন। যদি না করেন আপনাদের অস্তিত্ব থাকবেনা। সহিংশতা ও নাশকতার পথ ছেড়ে দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন।
তিনি বলেন,পদ্মা সেতুর কাজ চলছে,যা মানুষের চোখে পড়ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তার ব্যতিক্রম হয় না। আমাদের নিজেদের টাকা দিয়েই পদ্মা সেতু হবে।  তিনি আরো বলেন,মংলা বন্দরকে আরো সক্রিয় করার পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে খনন কাজের জন্য ড্রেজার কেনার টাকা দেয়া হয়েছে। এই বন্দর দিয়ে গাড়ি আমদানি করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন,অচিরেই  মংলায় ১৩'শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এ অঞ্চলে আগামীতে আর বিদ্যুৎ ঘাটতি থাকবেনা।  
অনুষ্ঠানে খুলনা বিভাগের কৃতী সন্তান,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমান,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  শ্রী বিরেণ শিকদার,বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়াদ্দার (সেলুন),প্রতিমন্ত্রী ও এমপিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করার কথা থকলেও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
সাবেক তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুখ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী এম এ কুদ্দুসসহ সংগঠনের বিভিন্ন  পর্যায়ের নেতা-কর্মীরা।
ঢাকা, এমআর, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ // এসআর