পিরোজপুরের ইন্দুরকানীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩ টি দোকান ভস্মিভুত হয়েছে। সোমবার ভোর ৪ টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র ইন্দুরকানী বাজারের আদম আলী সড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভোর ৪ টার দিকে আলমগীরের মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা জানান, আগুন লাগার পরে দমকল বাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় জনতা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের প্রক্রিয়া চলছে।
আগুনে ভস্মিভুত দোকান গুলোর মধ্যে অধিকাংশ দোকানই ছিল আধা পাকা। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যার মধ্যে বেশির ভাগ দোকানই ছিল মুদি মনোহরি, ঔষধ, কনফেকশনারীর। এঘটনায় একটি সমিলও সম্পূর্ন ভস্মিভুত হয়। এছাড়া দুটি বসত বাড়ি ও দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্থদের দাবী আগুনে পুড়ে তাদের তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
কেফায়েত/জারিফ





