কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় দেশজুড়ে ৭২টি মামলায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-ইন্সপেকশন) মোহাম্মদ শাহ জালাল জানান, সংঘটিত এসব ঘটনার প্রেক্ষিতে সারাদেশে ১৯ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত ৭২টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটকে সম্পৃক্ত করা হয়েছে। দ্রুততার সঙ্গে রহস্য উদঘাটনে প্রযুক্তি নির্ভর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি রোধকল্পে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সব গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে কড়া নজরদারি অব্যাহত রেখেছে।

এমবি