কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রীর দেয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগসহ বিভিন্ন কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আরও ১১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) যাদেরকে বরখাস্ত করেন তাদের মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর রয়েছেন।
মঙ্গলবার (০২ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৫ জন প্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান,৫১ জন ইউপি সদস্য,১ জন জেলা পরিষদ সদস্য,৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যান।
সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপির মো: আনোয়ারুল হক,বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির কাজল ভুঁইয়া ,বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।
সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের সদস্যরা হলেন- ব্রাম্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলার নলটোনা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মিয়া,৮ নম্বও ওয়ার্ডের সদস্য মো: হানিফ,১,২ ও ৩ নম্বও ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাণী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছাবিনা ইয়াসমিন (পলি)। সাময়িকভাবে বরখাস্তকৃত পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান বাবুল।
এমবি





