আশুলিয়ায়শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে কোহিনুর আক্তার (২২) নামে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কোহিনুর তার স্বামী সাইদুর রহমানের সঙ্গে কালাম মুন্সির বাড়িতে ভাড়া থাকতেন।

শনিবার দুপুরে শ্রীপুর এলাকার কালাম মুন্সির ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, একটি পোশাক কারখানায় কাজ করতেন কোহিনুর।

আশুলিয়া থানারওসি শেখ বদরুল আলম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ