নীলফামারীর একটি গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১০টি বসত ঘরসহ ২টি গরু, ৭টি ছাগল, ধান, পাট, চাল এবং নগদ টাকাসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে গেছে।
শুক্রবার মধ্যরাতে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের জলযান পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফসির উদ্দিন সরদার জানান, গ্রামের সফিকুল ইসলামের বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১০টি বসত ঘর, ২টি গরু, ৭টি ছাগল, ধান, পাট, চাল এবং নগদ টাকাসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়।
ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





