রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত ও নারীসহ ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনোয়ারা (৫০), ফজলু (৪০) ও রাজীবের (১৮) নাম জানা গেছে।

তেজগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মাজহারুল ইসলাম ও ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ রয়েছে। আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

তারা আরও জানান, সকাল পৌনে ৯টার দিকে দুই দিক থেকে দু’টি ট্রেন কারওয়ান বাজার এলাকা অতিক্রম করছিল। এসময় হতাহতরা ২ ট্রেনের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হন।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ