বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার নিবরাস মাদ্রাসায় 'মাদরাসা শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে শিক্ষকের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল হক বলেন, সৎ, যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরিতে মাদ্রাসা শিক্ষকদের আমানতদারিতার সঙ্গে সঙ্গে পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মুতাছিম বিল্লাহ মাক্কী এবং সঞ্চালনা করেন উপাধ্যক্ষ হোসাইন মো. ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন তাহফিযুল কুরআন ক্যাম্পাসের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ আশরাফুল আলম, মীর মাহবুব হাসান, উবাইদুল্লাহ শামীম, মহসীন উদ্দীনসহ প্রায় দুই শতাধিক মাদ্রাসা শিক্ষক।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার জন্য শিক্ষকদের আন্তরিকতা ও নেতৃত্ব অত্যন্ত জরুরি।
এনএইচ