নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা বেগম লাভলীর গাড়ী ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় বিএনপির দুইজন কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার সময় সৈয়দপুর বাইপাশ সড়কের কাছে এ ঘটনা ঘটে।
লাভলী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ।
মেরিনা বেগম লাভলী জানান, রাতে জেলার সৈয়দপুর উপজেলায় কাজ শেষে নীলফামামারী ফেরার পথে সৈয়দপুর বাইপাশ সড়কে পৌঁছলে স্থানীয় বিএনপি কর্মীরা তার গাড়ি ভাংচুর শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে ময়নুল (২৭) ও হাফিজ (৩০) নামে বিএনপির দুই কর্মীকে আটক করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় গাড়ির ড্রাইভার মানিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
এমকে
জাতীয়
নীলফামারীতে আওয়ামী নেত্রীর গাড়ি ভাংচুর: আটক ২
নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা বেগম লাভলীর গাড়ী ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় বিএনপির দুইজন কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১০টার সময়





