রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে অজ্ঞাত ২ টি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ লাশ ২ টি উদ্ধার করে।

রাজধানীর শ্যামলী এলাকার সিএনজি পাম্প সংলগ্ন ফুটপাত থেকে বিকেল ৫টায় অজ্ঞাত পরিচয় (৩) ১ ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,শ্যামলী এলাকার সিএনজি পাম্প সংলগ্ন ফুতপাত থেকে নাকে রক্ত লাগা অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ওই শিশুর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে,শেরেবাংলা নগর থানাধীন পঙ্গু হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয় (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) হরিদাস মণ্ডল জানান,পঙ্গু হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, জেইউ,১০ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এমআর