মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগনই আমার বড় শক্তি। আমার হারানোর আর ভয় নেই । আমি সব কিছু হারিয়েই প্রধানমন্ত্রী হয়েছি। বুধবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ‘অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা ও অনুদানে’র চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরে বলেন, আমাদের দেশের মানষের কর্ম সংস্থানের জন্য আমি বেসরকারি টিভি চ্যানেল খুলেছি। নিজের ইচ্ছাতেই সাংবাদিকদের জন্য ট্রাস্ট করেছি। কিন্তু এই ট্রাস্টে এখনও প্রর্যন্ত কেউই একটি টাকা দান করেননি। আমি সাংবাদিকদের জন্য প্লট বরাদ্ধ দিয়েছি। মানুষের মৌলিক চাহিদা পুরন করাই ছিল জাতির জনকের সপ্ন। আমি সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমি সাংবাদিকদের প্রশিক্ষনের জন্য কাজ করছি। বিশ্বের সাথে যাতে আমার দেশের সাংবাদিকদেরও মান উন্নায়ন হয়  সেই জন্য আমরা বিভিন্ন কোর্সের ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কে এম রহমত উল্লাহ।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রথমবারের মতো ১৯৬ জন দুস্থ, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিকের পরিবারকে এক কোটি ৪০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা প্রণয়ন করে সরকার।

 এআই