সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট জেলায় করোনায় মৃত্যু সংখ্যা ১১ জনে দাঁড়াল। সিলেট বিভাগে মারা গেছেন ১৪ জন।
আজ (২৪ মে) রোববার সকালে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ওই ব্যক্তি (৬০) নগরীর বাসিন্দা।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ মে করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
এদিকে, শনিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নগরীর আখালিয়ার বৃদ্ধও করোনায় আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এমবি





