বেনাপোল সীমান্তের বড়আঁচড়া এমপি মোড় এলাকার একটি নির্মানাধীন বিল্ডিংয়ে পানি দিতে খোরশেদ(৩২) নামে এক শ্রমিকের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি বেনাপোল পোর্ট থানার বোয়াললয়া গ্রামের চারু বেপারির ছেলে।

এলাকাবাসি জানায় নতুন নির্মানাধীন বিল্ডিংএ শ্রমিক খোরশেদ রাজমিস্ত্রির যোগাড় হিসাবে কাজ করত। সে সকাল সাড়ে ৮ টায় কাজে যোগদান করার পর ৯ টার সময় পাইপ দিয়ে পানি দিতে গেলে পিছন থেকে বিদ্যুতের তার মাথায় লেগে সে ঘটনাস্থলে মারা যায়।

ঘটানাস্থল পরিদর্শনে দেখা যায় নিহত ব্যাক্তি বিদ্যুতের তারে জোরে বাড়ি খেয়ে বিল্ডিংয়ের ছাদে পড়ে মাথা ফেটে রক্ত বের হেচ্ছে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এব্যাপারে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ