চাঁপাইনবাবগঞ্জে ২০৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছেপুলিশ। সেই সঙ্গে ১৫০ জনের বিরুদ্ধে মোটরযান নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
জানা গেছে, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৬৭টি, শিবগঞ্জ থানা পুলিশ ৪০টি, গোমস্তাপুর থানা পুলিশ ৭০টি, ভোলাহাট থানা পুলিশ ৯টি ও নাচোল থানা পুলিশ ১৭টি রেজিস্ট্রশনবিহীন মোটরসাইকেল আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, সম্প্রতিকালে চাঁপাইনবাবগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ মোটরসাইকেল চলাচল বৃদ্ধি পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই অবৈধ মোটরসাইকেল আটক অভিযান চালানো ও মোটরযান নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।
এদিকে পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম জানান, যে সব মোটরসাইকেলের মালিক ইতিমধ্যে ফি জমা দিয়ে রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএর কাছে আবেদন করেছেন এবং সে সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেগুলো মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
কেএইচ





