বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৮ দলীয় জোটের কয়েক নেতাকে ঢাকার সিএমএম আদালত আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষুদ্ধ কর্মীদের দোকানপাট ভাংচুর ও ত্রাস সৃষ্টির মামলায় ৪ ছাত্রদল কর্মীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ার) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহা এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো: জাহিদ হাসাস,আরিফ হোসেন,হোসেন আলী ,শামীম আলী। এদের মধ্যে শামীম আলী পলাতক।

এ ঘটনার সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৩৪ নেতাকর্মীকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলায় দীর্ঘ শুনানী শেষে ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহা তাদের প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা  অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডের আদেশ দেয়।

মামলা সূত্রে জানা যায,২০১২ সালের ১৬ মে বিএনপির তৎকালিন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীরকে ঢাকার সিএমএম আদালত একটি মামলায় জামিনের আবেদন না মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ খবর ঠাকুরগাঁওয়ে জানাজানি হলে বিএনপি সহ ছাত্রদলের বিক্ষুদ্ধ কর্মীরা ওইদিন বিকেলে ঠাকুরগাঁও শহরের বেশ কিছু দোকানপাট ,ব্যাংক ভাংচুর করে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি সহ ত্রাস সৃষ্টি করে।

এমই