মহান মে দিবসেও সিয়াম হোটেল নামে একটি হোটেল খোলা রাখায় ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন এ হোটেলে তারা এ ভাংচুর করে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢামেকে জরুরি বিভাগ সংলগ্ন এলাকা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার সময় শ্রমিকদের একটি মিছিল থেকে সিয়াম হোটেলে হামলা চালিয়ে এ ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মে দিবসে শ্রমিকদের ছুটি নেই কেন’ শ্লোগান দিতে দিতে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যাচ্ছিল। এসময় হোটেল ভাঙচুর করতে গেলে ওই এলাকায় পার্কিংয়ে থাকা প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালকরা তাদের গাড়ি ভাঙচুরের আশঙ্কা করেন। তারা শ্রমিকদের ভাঙচুরে বাধা দিলে দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
মে দিবসে হোটেলে ভাংচুর
মহান মে দিবসেও সিয়াম হোটেল নামে একটি হোটেল খোলা রাখায় ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন এ হোটেলে তারা এ ভাংচুর করে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢামেকে





