নড়াইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস’র সভাপতিত্বে বক্তব্য দেন সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম হামিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ ।
হুমায়ুন / মাহমুদ





