রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে কেপে ওঠে ঢাকাসহ বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের পর্যবেক্ষণে জানা গেছে, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটির তীব্রতা ৫ দশমিক ৫ মাত্রার বলে উল্লেখ করা হয়েছে।

এসময় অফিস বাসা বাড়ি থেকে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।

রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এমবি