মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে শুক্রবারও (২০ সেপ্টেম্বর) মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। এই শুক্রবার থেকে মেট্রোরেল কাজীপাড়া স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। তখন আওয়ামী লীগ সরকার জানিয়েছিল এ দুটি স্টেশন চালু হতে এক বছরের মতো সময় লাগবে। পরে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২৫ আগস্ট মেট্রোরেলের কার্যক্রম পুনরায় শুরু করে। তবে, এই দুটি স্টেশনে কোনো ট্রেন থামতে পারছে না।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, যাত্রীদের জন্য দুটি স্টেশন প্রস্তুত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসএম