পাবনার ভাঙ্গুরা উপজেলায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পাবনা জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, সিলেট থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল।
শুক্রবার ভোর ছয়টার দিকে ভাঙ্গুরা স্টেশনে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি। রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন বলে জানান ওসি। ভাঙ্গুরা স্টেশনের সহকারী বুকিং ইনচার্জ মেহেদী আল-মাসুদ বলেন, দুটি বগির চাকা মেরামত করা হয়েছে; কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।
জেড