টাঙ্গাইল জেলা কে ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত রাখার দাবিতে একটি মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার 'মির্জাপুর গ্রুপ' এর ব্যানারে জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত সকলেই দাবি করেন আমরা কেও পিছনের দিকে ফিরে যেতে চাইনা; আমরা ঢাকার সাথে আছি এবং থাকব ।

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আমাদের ঢাকা থেকে ময়মনসিং যেতে হলে আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হবে এবং যোগাযোগ এর দিক থেকে ঢাকার অদূর কাছে টাংগাইল জেলা।

এছাড়াও মানববন্ধনে অংশ নেয়া মির্জাপুর উপজেলা থেকে আগত ও ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী এ দাবি জানায়।

এমকে