নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে গাঁজা ও হোরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বড়াইগ্রাম উপজেলার ছোটপেঙ্গুইন গ্রামের মৃত বাবর আলীর ছেলে আলম হোসেন (৪০), আটাই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রুস্তম আলী (৪৫), মহানন্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও বনপাড়া দিয়ারপাড়া মহল্লার শ্যামল কুমারের ছেলে পিন্টু কুমার দাস।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, শনিবার রাতে বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। এদের মধ্যে আলম হোসেন, রুস্তম ও শফিকুলের কাছ থেকে ৫০ গ্রাম করে গাঁজা ও পিন্টুর কাছ থেকে ৩৫ পুড়িয়া হেরোইন পাওয়া যায়।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমই





