কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ গুচ্ছ গ্রামের মৃত সাবের আহমদের ছেলে নজরুল ইসলাম (২০) ও জালিয়াপাড়ার মৃত হাজী আবদুল আহাদের ছেলে মাহমুদুল আলম (৪০)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ বাজার এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও মাহমুদুল আলমকে তল্লাশি করা হয়। পরে তাদের হাতে থাকা কফির প্যাকেটে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কেএইচ