চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে একটি ভারতীয় পণ্যবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটির সামনের কেবিনে আগুণ ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার দিবাগত রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেড ইয়ার্ডে এই ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা পানামা পোর্ট লিংক লিমিটেড ইয়ার্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ভুট্টাবোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও পুলিশ সুপার বশির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেএইচ