নীলফামারী জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ টিউবয়েল প্রতিকে ৪১হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ১৫হাজার ১৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের নৌকা প্রতিকের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু। সোমবার সন্ধ্যায় ৮৩টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৫৯৪ এর স্থলে ভোট পড়েছে ৭১ হাজার ১শত ৬১। যার শতকরা ৩০.৮৬%। এদিকে কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়।
উল্লেখ্য যে, এর আগে নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর পদত্যাগ করায় পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে আওয়ামীলীগের মশিউর রহমান বাবু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে জলঢাকা উপজেলা জামায়াত সমর্থিত ফয়সল মুরাদ (টিউবয়েল) ও অপর স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদ (ইনু) সভাপতি গোলাম পাশা এলিচ (তালা)।
সুজন/নাজিব





