সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী পয়লা জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া সারা দেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। তাই ৩১ ডিসেম্বরের মধ্যে সব যানবাহনকে ডিজিটাল নম্বরপ্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট) ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ‘অনেক পরিবহনেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার নিয়ন্ত্রিত বিআরটিসির কয়েকটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমার কাছে যাত্রীরা অভিযোগ করার পর আমি এর সত্যতা পেয়েছি। তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’
মন্ত্রী বলেন, ‘আমার ধারণা প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতে আমি পরিবহন মালিকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।’
সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ডিটিসিএর আওতাধীন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বৃদ্ধি করেছে। মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ন্যূনতম ভাড়া যথাক্রমে ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রয়েছে।
বিআরটিএর মোবাইল কোর্টসমূহ প্রতিনিয়ত কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
ওবায়দুল কাদের জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এডিপি বাস্তবায়নে অতীতের শম্বুক গতির বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। পরপর দুবছর শতভাগ এডিপি বাস্তবায়নের মধ্যদিয়ে ব্যবস্থাপনা ক্ষেত্রে এ মন্ত্রণালয় চমক সৃষ্টি করেছে। ২০০৯ থেকে ২০১৩ মেয়াদে ১২৬টি প্রকল্প সমাপ্ত হয়েছিল। সরকারের বর্তমান মেয়াদের প্রথম অর্থবছরে ৪৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৪০টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এআই
'ডিজিটাল নম্বর প্লেট ছাড়া কোনো যানবাহন চলবে না'
আগামী পয়লা জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া সারা দেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সশস্ত্র হামলা, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে মামলাটির রায় আগামী কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
‘নেটটা একটু স্লো করে দাও’—ট্রাইব্যুনালে পলক-কাদেরের কল রেকর্ড
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















