লালমনিরহাটের ধরলা নদী থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় এক ছেলে শিশুর (৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছেসদর থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম মাহফুজার রহমান জানান, সদর উপজেলার কুলাঘাট এলাকায় ধরলা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে হিমঘরে নিয়ে আসে। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহটি মর্গে পাঠান হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





