মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বকুল মিয়া নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
জালালকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মিয়ার গ্রুপের সঙ্গে সভাপতি কাজী জালাল উদ্দিনের গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে রাতে শ্রীপুর বাজারে জালালকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ ওই গ্রুপের সদস্যরা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেএ





