রজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস রমনা জোনের তিনটি ইউনিট রাত ৮টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের রমনা জোনের কর্মকর্তা ফরহাদুজ্জামান রবিবার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে এনেক্স ভবনের নিচতলায় রওশন ট্রাভেলস নামক একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
একে