দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত সদস্য রাশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ১৩৫ গ্রাম গাঁজা, ৪৪ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৬৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে বলে তিনি জানান।
এমবি





