মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর  বুধবারের রায়কে কেন্দ্র করে ফেনীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়ন করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সকাল থেকে বিজিবি’র সদস্যরা জেলায় টহল দিবে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার।

ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ শামীম ইফতেখার জানান, বুধবার মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর  বুধবারের রায় প্রদানকে কেন্দ্র করে ফেনীতে যেন নাষকতা সৃষ্টি না হয় সেজন্য জেলা প্রশাসক তার কাছে বিজিবি চেয়েছেন। সে আলোকে ফেনী ও নোয়াখলীতে পর্যাপ্ত পরিমাণ বিজিবির সদস্য পাঠানোর পক্রিয়া শুরু করেছেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক জানান, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ট্রাংক রোড, পাঠানবাড়ি রোড, শাহীন একাডেমী রোড, কুমিল্লা বাস স্টেন্ড এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পনী কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, র‌্যাবের নিয়মিত টহলের পাশাপাশি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ইত্যেমধ্যে কাজ শুরু করেছে।

দুই দফা পেছানোর পর মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় হতে যাচ্ছে বুধবার।

জেআই