সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাখছছুর রহমানসহ আট জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি আকবর আলী, ছাতক পৌর জামায়তের আমির অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা সুরা সদস্য মানা জালাল উদ্দিন, জামায়াত নেতা ফরিদ উদ্দিন, রিয়াজুল ইসলাম তালেব, মিজানুর রহমান ও মনসুর আহমদ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, দুপুরে গোবিন্দগঞ্জ এলাকার এক বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলাকালে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে।
এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের লিফলেট, বই ও ব্যানার উদ্ধার করা হয় বলেও তিনি জানান ।

এমএম