নওগাঁ পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা আব্দুল খালেককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।রবিবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের বাঙ্গাঁবাড়ীয়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক নওগাঁ পৌরসভার চকপ্রসাদ মহল্লার মৃত ইয়াদ আলীর ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত বছর সারা দেশে জামায়াত-বিএনপির তাণ্ডবের সময় বিভিন্ন নাশকতা ঘটানো হয়। আব্দুল খালেকের বিরুদ্ধে নওগাঁয় বাস পোড়ানো মামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে।
গোপন সংবাদে তাকে বাঙ্গাঁবাড়ীয়া মহল্লা থেকে গ্রেফতার আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এআই





