কুষ্টিয়ায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে হত্যাকারী যুবক। নিহতের নাম সুজন মাহমুদ (১৮)। সে স্থানীয় একটি কলেজের ছাত্র।
রোববার সকালে উপজেলার হাটসহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন সাংবাদিকদের জানান, হাটসহরিপুর গ্রামে রবিবার সকাল পৌনে ৯টার দিকে পলাশ নামে এক যুবক ধারালো বাটাল দিয়ে সুজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।
তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক পলাশকে ধাওয়া দেন।
এরপর একই গ্রামে তার নানাবাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পলাশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এআই





