গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের দায়িত্ব অবহেলার কারণে দপ্তারী কাম নৈশ্যপ্রহরী দিয়ে যেন-তেন ভাবে চলছে পাঠদান। ফলে কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়া ভেস্তে যেতে বসেছে। সেই সাথে অভিভাবক মহল শঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩শ শিক্ষার্থী অধ্যায়নরত। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমান শিক্ষক থাকলেও শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না। আবার আসলেও ক্লাসে না গিয়ে বিভিন্ন গল্প-গুজুবে মত্ত থাকেন। একারণে বিদ্যালয়ের কর্মরত দপ্তারী কাম-নৈশ্যপ্রহরী আবুল কালাম আজাদকে দিয়ে ছাত্র/ছাত্রীরদের পাঠদান চালিয়ে আসছেন। শুধু তায় নয়, প্রধান শিক্ষক মতলুবর রহমান বিদ্যালয়ে কোনমতে উপস্থিত হয়ে হাজিরা খাতায় সহিস্বাক্ষর দিয়ে শিক্ষা অফিসে কাজ আছে বলে বিদ্যালয় ত্যাগ করে বেড়িয়ে পড়েন মর্মে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীর অভিভাবক শফিকুল ইসলাম, মচকুট মিয়া ও শাফিয়া বেগম বর্নিত বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব অবহেলার কারণে ছাত্র/ছাত্রীদের লেখা-পড়ার নানা ব্যঘাত সৃষ্টি হচ্ছে। ফলে অভিভাবক মহল সন্তানদেরকে নিয়ে চরম বিপাকে পড়েছেন।

এবিষয়ে মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান উক্ত ঘটনা অস্বীকার করেন বলেন, সকল শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান অব্যহত আছে।

সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন জানান, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমই/সাদেকুল ইসলাম রুবেল