বগুড়ার শাজাহানপুরে প্যারামেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে নন্দকুল এলাকার একটি জুট মিলের পিছনে এ হত্যাকাণ্ডের ঘটানা ঘটেছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই শিক্ষার্থীর নাম আবুল কাশেম। তিনি উপজেলার নন্দকুল গ্রামের ঠান্ডু তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম হরিগাড়ি থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে আসামাত্র দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-সার্বিক) আব্দুল মান্নান টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন। ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

ঢাকা,২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই