বেনাপোল স্থলবন্দর এলাকায় সড়ক দূর্ঘটনায় শহর আলী(১৯) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।

আজ সোমবার(২৫ নভেম্বর) ভোরে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসি রাস্তায় এসে দেখে তার মরাদেহ পড়ে রয়েছে। তার মরাদেহ উদ্ধার করো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এসআই) মোস্তাফিজুর জানান, ঘাতক যানবাহনটি যাতে সনাক্ত করা যায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

নাছির /এএস