মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর ৩০ নাম্বার পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় পদ্মা সেতুর ৩০ নাম্বার পিলারের কাছ থেকে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এ নৌরুটে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে শিবচর থানার উপ পরিদর্শক এসআই খলিল ঘটনাস্থলে গিয়ে কাঁঠালবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাত-পা বাঁধা অর্ধগলিত লাশটির মুখমন্ডল পুড়িয়ে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে লাশটি পানিতে ছিল। তিনি বলেন, লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

এসএম