পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাঁধন খন্দকারকে (২১) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অপর আওয়ামী লীগ নেতা।
বুধবার স্থানীয় চৈত্র মেলার মাঠে অসংখ্য মানুষের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
বাদল ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চৈত্র মেলায় জুয়া খেলা নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে মেলার মাঠে প্রকাশ্যে বাঁধনকে গুলি করে হত্যা করেন বাদল।
তবে এ বিষয়ে তাৎক্ষনিক পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এএইচ





