শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২২ নম্বর বাসায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার বলেন, উত্তরায় একটি ষষ্ঠতলা আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান শাহজাহান শিকদার।

এসএম