রাজধানীতে হেনা আক্তার (২০) নামের এক কলেজ-ছাত্রী আত্মহত্যা করেছে। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
হেনা আক্তারের পিতা হানিফ মিয়া কদমতলীর বাগানবাড়ি ১১০ নম্বর ওয়াপদা রোড এলাকায় থাকেন।
কদমতলী থানা এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
নিহতের চাচাতো ভাই আহাদ জানান, অসুস্থ অবস্থায় হেনাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের গলায় কালো দাগের চিহ্ন দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এমকে





