কবীর খান(৪৭) নামের এক ব্যাক্তি ক্যান্সার রোগ আক্রান্ত স্ত্রীর মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে।
রোববার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। কবীর খান নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামের খান পাড়ার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগতে থাকা কবীর খানের স্ত্রী শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যায়।
পরে মধ্য রাতে তাকে (কবীর খান) বাড়ির পাশে নির্জন জায়গায় শুয়ে কাতরাতে দেখা যায়। এসময় এলাকাবাসী টের পেয়ে দ্রুত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতলে নিলে কিছু সময় পরে তিনিও মারা যান।
এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারণা স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। সোনিয়া (২২) ও রাকিব খান (১৮) নামে তাদের ২টি সন্তান রয়েছে।
এমবি





