খাগড়াছড়ি সদরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকৃত ব্যক্তির নাম মোঃ জাহিদুল হাসান(২২)। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের স্মৃতিসৌধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাজা ও গাজা বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি খাগড়াছড়ি কলেজ গেট এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে । সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে জানা যায়। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি ডিবি পুলিশের উপ-পরিদর্শক তীথংকর ঘটনার সত্যাতা স্বীকার করেছেন। 

বকর/নাজিব